অনুদানের লম্বা তালিকা প্রকাশ কিং খানের

নিউজটাইম ওয়েবডেস্ক : সমগ্র দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দেশের বহু বাণিজ্যিক সংস্থা, এবং ক্রীড়াবিদ ও ফিল্ম তারকারা লক্ষাধিক অর্থের অনুদান দিয়েছে সরকারি তহবিলে। এরই মধ্যে নেট দুনিয়ায় শোরগোল ওঠে বলিউডের নতুনেরা বিভিন্ন ভাবে সাহা‌য্যের হাত বাড়ালেও কোনো সাড়া পাওয়া গেলনা বলিউডের বাদশাহ। হ্যাঁ শাহরুখ খানের কথাই বলা হচ্ছে। এই গুজবের মধ্যেই শুক্রবার সকালে আবার দেখা গেল কিং খানের সেই চেনা ছন্দে হাত বাড়ানোর স্টাইল।

সকালে কিং খানের সংস্থা রেড চিলিজের সোশ্যাল নেটোয়ার্কিং হ্যান্ডেল থেকে প্রায় একটি গেম প্ল্যান দেওয়া হয় সাধারণএর উদ্দেশ্যে। এখানে দেখা ‌যায় শুধু অর্থ সাহা‌য্য করেই থামেননি তিনি। কোন খাতে কতটাকা কিভাবে খরচ হবে তাও বিস্তারিত বলা হয়েছে এখানে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, নাইটরাইডার্স, মীর ফাউন্ডেশন এবং রেড চিলিজ ভি এফ এক্সের সম্মিলিত উদ্যোগ এটি। এই বিষয়ে শাহরুখ জানান, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ‌যেমন ‌যুদ্ধকালীন তৎপরতার সাথে সামলাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রাথমিক ক্ষেত্রে মুম্বই, কোলকাতা এই  তিন শহরে ফোকাস করছি।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube