করোনা মোকাবিলায় মোমবাতি জ্বালানোর নিদান, প্রধানমন্ত্রীকে ‘বাস্তবিক’ হওয়ার পরামর্শ বিরোধীদের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় রবিবার রাত ঠিক ৯ টায় ঘরে মোমবাতি জ্বালানোর নিদান দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার তাঁর সেই ভিডিও বার্তাকে কটাক্ষ করে তাঁকে বাস্তবে ফিরে আসার পরামর্শ দিলেন বিরোধীরা। 

করোনার জেরে যখন আতঙ্কে গোটা দেশ, তখন দেশকে সংকটের মুখ থেকে ফেরাতে তৎপর হয়েছেন প্রধানমন্ত্রী। সেই মর্মেই শুক্রবার দেশবাসীর উদ্দেশ্য়ে আগামী ৫ এপ্রিল রবিবার ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে মোমবাতি, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাস লাইট বা টর্চ জ্বালানোর আবেদন জানান মোদী। 

শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশে মোদী বলেন, ‘রবিবার আমি আপনাদের সকলের কাছে মাত্র ৯ মিনিট চেয়ে নিচ্ছি। আপনারা এদিন রাত ৯ টায় দয়া করে বাড়ির সমস্ত আলো বন্ধ রাখুন। তার পরিবর্তে  মোমবাতি, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাস লাইট বা টর্চ জ্বালিয়ে বাড়ির দরজা বা ব্যালকনিতে দাঁড়ান।’ তবে এই কাজ করার সময় সকলকেই সোশ্যাল ডিসট্যানসিং বিষয়টি মেনে চলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। 

মোদীর এই ভিডিও বার্তায় সরব হয়েছেন কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল সমস্ত বিরোধী দলগুলিই। প্রধামন্ত্রীর এই ভিডিও বার্তার বিরোধীতা করে একটি ট্যুইটে করেন শশী থারুর। সেখানে তিনি লেখেন, ‘প্রধান শোম্যানের ভিডও বার্তা শুনলাম। তবে সেখানে মানুষের যন্ত্রণা, তাঁদের বোঝা ও আর্থিক সংকট মেটানোর কোনও সমাধান নেই। ভবিষ্যতের কোনও দিশা পাওয়া গেলনা তাঁর বার্তায়। লকডাউনের পর কী হবে তার কোনও পরিকল্পনা নেই।’ 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube