দিল্লিতে ভাঙছে ইন্ডিয়া জোট! বিধানসভায় একা লড়াইয়ের ‘সিদ্ধান্ত’ কংগ্রেসের

লোকসভা নির্বাচনে জোট বেঁধে নির্বাচনী ময়দানে নেমেছিল ‘ইন্ডিয়া’। দেশজুড়ে আশানুরূপ ভালো ফল করেছে বিরোধীরা। রাজধানী দিল্লিতে আপ ও কংগ্রেস আসন সমঝোতা করেছিল। কিন্তু একটি আসনেও জিততে পারেনি তাঁরা। এই ফলাফলের পর বিধানসভা নির্বাচনে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিল কংগ্রেস।

সম্প্রতি এক বৈঠকে দিল্লি কংগ্রেস প্রধান দেবেন্দ্র যাদব দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনে একা লড়াই করবে দল। পাশাপাশি আপের সঙ্গে আসন সমঝোতা কেবল লোকসভা নির্বাচন পর্যন্তই সীমিত ছিল সেকথাও বুঝিয়ে দেন। দিল্লি কংগ্রেস সভাপতি বলেন, ‘দিল্লিতে জল ও বিদ্যুৎ সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি, নিকাশির দুরাবস্থার কারণে ভুগছে সাধারণ মানুষ। এদিকে সমস্যা সমাধানের পরিবর্তে অজুহাত খুঁজছে দিল্লির সরকার। দেবেন্দ্র যাদব আরও দাবি করেন, ‘মূল্যবৃদ্ধি, বেকারত্ব, লাগাতার দুর্নীতির কারণে আজ আমজনতা বিজেপি ও আপের ভূমিকায় বিরক্ত।‘

২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লিতে ৪ টিতে আপ এবং ৩ টি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বীতা করেছিল। কিন্তু ৭ টি কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বছর ঘুরলেই রাজধানীতে বিধানসভা নির্বাচন। তার আগে লোকসভায় এই ফল ইন্ডিয়া জোট তথা আপ শিবিরের চিন্তা বাড়িয়েছে। লোকসভা নির্বাচনের পর কংগ্রেস নেতা অভিষেক দত্ত দাবি করেছিলেন, ‘আবগারি দুর্নীতি মামলায় (Liquor Policy Scam) অরবিন্দ কেজরিওয়ালের যে ছবি সামনে এসেছে, তার জন্য দিল্লিতে কংগ্রেসের ক্ষতি হয়েছে। আমরা যদি আপকে ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করতাম তাহলে কংগ্রেস ভালো ফল করত। দেশজুড়ে যেভাবে কংগ্রেস আসন জিতেছে দিল্লিতে কংগ্রেস জিতত, আমাদের আসন সংখ্যা আরও বাড়ত।‘ তবে কি লোকসভা নির্বাচন মিটতেই ভাঙনের পথে ইন্ডিয়া জোট! উঠছে প্রশ্ন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube