নারদ মামলায় ফের তলব ম্যাথু স্যামুয়েলকে!

নারদ মামলায় আবারও সক্রিয় সিবিআই । ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের সম্মুখীন হতে হল ম্যাথু স্যামুয়েলকে । জানা যাচ্ছে আগামী ২৯ জুলাই বেঙ্গালুরুর অফিসে তলব করা হয় তাঁকে ।

এবার কলকাতা নয়, বেঙ্গালুরুর সিবিআই দফতরে ২৯ জুলাই সকাল ১১টায় তাঁকে তলব করা হয়েছে বলে খবর । এর আগে সম্প্রতি দু’বার ডাকা হয়েছিল ম্যাথু স্যামুয়েলকে । যদিও সেবার তিনি কলকাতায় হাজিরা দেননি । হাজিরা দেওয়ার জন্য যাতায়াত এবং কলকাতায় থাকার খরচ বাবদ যে খরচ হবে তা দেওয়ার দাবি করেছিলেন সিবিআইয়ের কাছে ।

এরপরই তাঁকে বেঙ্গালুরুর সিবিআই দফতরে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে । যদিও ২৯ তারিখ ম্যাথু স্যামুয়েল হাজিরা দিতে পারবেন না বলেই জানা গিয়েছে । সূত্রের খবর, বর্তমানে মার্কিন মুলুকে নির্বাচন কভার করার জন্য তিনি সে দেশেই রয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube