জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৮০,০০০, মৃত ১০০০ এরও বেশি

নিউজটাইম ওয়েবডেস্ক : জার্মানিতে গত এক ঘন্টায় করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা ১৪৫। মোট মৃত্যুর সংখ্যা বর্তমানে ১০১৭। আক্রান্তের সংখ্যা ৭৯,৬৯৬। এই হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তিত সরকার। শুধুমাত্র বৃহস্পতিবার সমগ্র দেশে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৬১৫৬।

এরমধ্যে বাভেরিয়া প্রদেশে ২০,২৩৭ জন আক্রান্ত নিয়ে তালিকায় সবথেকে ওপরে। এর পর আছে, উত্তর রাইন ওয়েস্টফিলিয়া। এখানে আক্রান্তের সংখ্যা ১৬,৬০৬। ত-তীয় স্থানে আছে বাডেন ওয়ারটেমবার্গ, এখানে আক্রান্তের সংখ্যা ১৬,০৫৯। রাজধানী বার্লিনে আক্রান্তের সংখ্যা ৩,২০২।

জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি পরিসংখ্যান অনু‌যায়ী ইটালি ও স্পেনের পরে ইউরোপ মহাদেশে করোনার প্রকোপ সবথেকে বেশি জার্মানিতে।

বিশ্ব স্বাস্ত্য সংস্থার রিপোর্ট অনু‌যায়ী ইউরোপে আক্রান্তের মোট সংখ্যা ৫০৩০০৬, ‌যা সমগ্র বিশ্বের করোনা আক্রান্তের সিংহভাগ। এছাড়া এই মহাদেশে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা প্রায়  ৩৩,০০০। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১ মিলিয়ন পেরিয়েছে বৃহস্পতিবার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube