নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে রিপাবলিক্যান শিবি । পাশাপাশি তাঁর রানিংমেট মনোনীত হয়েছেন ওহাইও রাজ্যের সেনেটর, ৩৯ বছরের জে.ডি ভ্যান্স, যিনি একসময় ছিলেন ট্রাম্পের কট্টর সমালোচক । রিপাবলিকান শিবিরের জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে ।
সংবাদ সংস্থা লিখছে, ট্রাম্পের ঘোষণার পর রিপাবলিকান জাতীয় সম্মেলনে দলটির প্রতিনিধিরা ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন । নিজের ট্রুথ সোশ্যালে প্রাক্তন প্রেসিডেন্ট লিখেছেন, দীর্ঘ আলোচনা-পর্যালোচনা ও চিন্তাভাবনার পর জেডি ভ্যান্সকে বেছে নেওয়া হয়েছে । তিনি দরিদ্র মানুষ ও কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ । এই সম্মেলন থেকেই বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ করবেন ডোনাল্ড ট্রাম্প ।


ভ্যান্সের ছোটবেলা কেটেছে খুব কষ্টে । মা ছিলেন মাদকাসক্ত । শৈশবে ভ্যান্সের বাবা তার মাঁ ও তাঁকে ছেড়ে চলে যান । মূলত দাদু ও দিদিমা তাঁকে লালন-পালন করে বড় করেন । সেই ভ্যান্স এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন । জিতলে ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সহজ সুযোগও পাবেন তিনি । কারণ ট্রাম্প আর তখন দাঁড়াতে পারবেন না ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

