নিউজটাইম ওয়েবডেস্ক : প্রশাসনের কড়া পদক্ষেপ সত্ত্বেও কোন ভাবেই ঠেকানো যাচ্ছেনা মার্কিন মুলুকে করোনা সংক্রমণ। দিন দিন সেদেশে সংক্রমণের হার যেমন বাড়ছে একইসাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমানে ভেঙে ফেলেছে চিনের রেকর্ড। এই পরিস্থিতিতে যাতে ভারতীয় ও চিনাদের এইচ-১বি ভিসা মার্কিন প্রশাসন অনুমোদন না করে সেবিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা পড়ল আর্জি। একইসাথে বাতিল করার আর্জি জানানো হয় এইচ-২বি ভিসাও।
এইচ-১বি হল সেই ভিসা যার মাধ্যেমে মার্কিন বিভিন্ন সংস্থা বিদেশের কর্মীদের নিয়োগ করে থাকে। এই ভিসার মাধ্যমে চিন ও ভারত থেকে বেশিরভাগ মানুষ সেদেশে কর্মসংস্থানের জন্য় যায়। অন্যদিকে লাতিন আমেরিকার কর্মীদের নিয়োগের ক্ষেত্রে এইচ-২বি ভিসা ব্যবহার করে মার্কিন ব্যবসায়ীরা। এবার এই দুই ভিসাতে যাতে ট্রাম্প প্রশাসন অনুমোদন না দেন সেবিষয়েই আর্জি জানাল মার্কিন মুলুকের একটি প্রযুক্তি কর্মী সংগঠন। করোনার গ্রাস থেকে নিজেদের রক্ষা করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রাখতে কেউই বাড়ি থকে বেরোতে সাহস পাচ্ছেননা। যার প্রভাব পড়ছে সেদেশের অর্থনীতিতে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে অসংখ্য মানুষের কাজ হারাবার সম্ভাবনা তৈরি হয়েছে। আর ঠিক সেকারনেই মার্কিন কর্মীদের যাতে কর্মহীন হয়ে না থাকতে হয়, সেবিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে ‘ইউএস টেক ওয়ার্কার্স’ নামের ওই কর্মী সংগঠন। পরিসংখ্যান বলছে, করোনার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে এপ্রিল মাসের শেষ পর্যন্ত কর্মহীনতার শিকার হতে পারেন প্রায় ৭ কোটি মানুষ। তাই ‘ইউএস টেক ওয়ার্কার্স’-এর দাবি, এইচ-১বি ভিসা বন্ধ করা হলে মার্কিন কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে ওই সংস্থা দাবি করে, “এইচ-১বি ও এইচ-২বি ভিসা এবছর বাতিল করে দিন যার সাহায্যে বাইরের দেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী এদেশে আসতে পারবে না। যার ফলে সুবিধা হবে মার্কিনিদের।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

