ক্রীড়া জগতে এবার শোকের ছায়া । শ্রীলঙ্কার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধাম্মিকা নিরোশানার উপর গুলি চালায় এক ব্যক্তি । মঙ্গলবার রাতে তাঁর বাড়িতেই তাঁকে গুলি করে আততায়ী । সেই সময় উপস্থিত ছিলেন তাঁর পরিবার । তাঁর বয়স হয়েছিল ৪১ বছর ।
পুলিশ সূত্রে খবর, শ্রীলঙ্কার আম্বালানগোডার বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন অনূর্ধ্ব-১৯ টিমের এই প্রাক্তন অধিনায়ক । সেই সময়ে তাঁর উপর গুলি চালায় অজ্ঞ্যাত পরিচয়ের এক ব্যক্তি । তবে এখনও পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি বলেই খবর । হত্যাকান্ডের পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিহত অধিনায়কের স্ত্রী ও দুই সন্তান । তবে এখনও পর্যন্ত অধরাই রয়ে গিয়েছে হত্যাকারী । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । সমস্তদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায় । পাশাপাশি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানা যায় ।
১৯৮৩ সালে গলে জন্মগ্রহণ করেন এই প্রাক্তন ক্রিকেটার । ২০০০ সালে শ্রীলঙ্কার দলের জার্সিতে অভিষেক হয় ধাম্মিকা নিরোশানার; খেলেছিলেন সিঙ্গাপুরের বিরুদ্ধে । তবে বেশ অল্প বয়সেই ছেড়ে দেন ক্রিকেটের দুনিয়া । মাত্র ২০ বছর বয়সে ক্রিকেট খেলা ছেড়ে দেন শ্রীলঙ্কান অলরাউন্ডার । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিশ্ব ক্রিকেটে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

