৯ নম্বর জার্সিতে রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসাবে আত্মপ্রকাশ কিলিয়ান এমবাপের । মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় ৮৫ হাজার সমর্থকদের উপস্থিতিতে এমবাপেকে নিজেদের ফুটবলার হিসাবে পরিচয় করিয়ে দিল রিয়াল মাদ্রিদ ।
ছোট থেকেই স্বপ্ন ছিল রিয়ালের জার্সিতে খেলার । তাই এটা স্বপ্নপূরণের মুহূর্ত, জানালেন এমবাপে । তিনি আরও জানান, এই মুহূর্তটার জন্যই তিনি অপেক্ষা করেছিলেন ।
স্বপ্নের ক্লাবে যোগ দিয়ে আবেগে ভাসলেন ফরাসি তারকা । রিয়ালে এমবাপের আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং কিংবদন্তি জিনেদিন জিদান ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

