কলকাতায় আক্রান্ত কর্তব্যরত পুলিশকর্মী!

শহর কলকাতায় কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হলেন এক পুলিশকর্মী । দেবাশীষ মণ্ডল নামে এক পুলিশ কনস্টেবলকে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শোভাবাজার এলাকায় ।

পুলিশ সূত্রে খবর, মহরম উপলক্ষে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় চেকিং চলছিল । পুলিশকর্মীরা যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছিলেন বিভিন্ন জায়গায় । সেই মতোই বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শোভাবাজার এলাকায় চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবলের চোখে পড়ে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় বেশ কিছুজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে ।

এরপর ওই মদ্যপ ব্যক্তিকে আটক করার চেষ্টা করা হলে ওই দুষ্কৃতী কর্তব্যরত কনস্টেবলের মাথায় সজোরে আঘাত করেন এবং তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে । কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগে রাহুল দাস নামে ওই মদ্যপ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে বড়তলা থানার পুলিশ । আক্রান্ত পুলিশ কনস্টেবল দেবাশীষ মণ্ডল গুরুতর আহত অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

বুধবার সাতসকালে শোভাবাজার এলাকার এই ঘটনায় মূল অভিযুক্ত রাহুল দাসকে বড়তলা থানা থেকে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়া হল । এরপর তাঁকে আদালতে পেশ করা হবে বলে খবর । এই ঘটনায় জড়িত সন্দেহে আরও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube