বুধবার মহরম উপলক্ষে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক তৎপর কলকাতা পুলিশ । শহরজুড়ে প্রায় ৪ হাজারেরও বেশি পুলিশকর্মীকে মোতায়েন রাখা হচ্ছে । পাশাপাশি কলকাতা পুলিশের এলাকায় প্রায় ২৩০টি ছোট মিছিল এবং ১২টি বড় মিছিল বেরোবে । তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রয়োজন বুঝে ট্রাফিক ও নিয়ন্ত্রণ করা হতে পারে ।
কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
স্পর্শকাতর এলাকাগুলিতে থাকবে পুলিশ পিকেট । মোট ২০০ পুলিশ পিকেটিং থাকছে । পাশাপাশি কলকাতা পুলিশের আওতাভুক্ত স্পর্শকাতর এলাকাগুলিতে প্রস্তুত থাকছে রিজার্ভ ফোর্স। এছাড়াও কলকাতা পুলিশের পেট্রোলিং গাড়ি শহরজুড়ে টহল দেবে ।
কোন কোন পথে মহরমের মিছিল?
মহরমের দিন ৫টি বড় তাজিয়া বেরোনোর কথা রয়েছে । পর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট, লালবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে একটি তাজিয়া পৌঁছবে শিয়ালদহে । শ্যামসুর হুদা ও রাজাবাজার থেকেও একটি করে মিছিল এসে পোঁছবে শিয়ালদহে। তারপর তিনটি মিছিল একসঙ্গে বেলেঘাটার দিকে যাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে কলুটোলা থেকে শুরু করে রবীন্দ্র সরণী, ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুরে । এছাড়াও কলকাতা শহরজুড়ে মহরমের দিন আরও একাধিক তাজিয়া বেরোনোর কথা । প্রতিটি তাজিয়াকে এসকর্ট করবেন স্থানীয় থানার পুলিশকর্মীরা । প্রতিটি মিছিল যেখানে শেষ হবে, ওই এলাকার দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক । তাজিয়া বেরোনোর সময় প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

