টাকা দিয়ে সর্বশান্ত বহু পড়ুয়া! নার্সিং স্কুলে চলল বিক্ষোভ

নিউজটাইম ওয়েবডেস্ক : স্নেহা চক্রবর্তী

ফের প্রতারণা! ফের প্রতারণার অভিযোগ উঠল এক নার্সিং স্কুলের বিরুদ্ধে । চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ । শুধু তাই নয়, আরও অভিযোগ, আটকে রাখা হয়েছে পড়ুয়াদের মার্কশিট সহ একাধিক ডকুমেন্টসও । কিন্তু তবুও মেলেনি চাকরি! এমনই অভিযোগ গড়িয়া স্টেশন এলাকার শ্রীনগরের এক নার্সিং স্কুলের বিরুদ্ধে ।

বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ । এই ঘটনার পরই বিক্ষোভে নামেন ছাত্রীরা । জানা গিয়েছে, চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে । এছাড়াও, পড়ুয়াদের আসল মার্কশিট সহ নানান নথিপত্র আটকে রাখার অভিযোগও প্রকাশ্যে এসেছে । চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ এনেছেন তাঁরা ।

সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালান উত্তেজিত ছাত্রীরা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । এই ঘটনায় ছাত্রীরা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে সংস্থার কর্ণধার মানিকলাল জানাকে । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও, পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্ত । অনেককে চেক দেওয়া হয়েছে বলে জানান তিনি । তবে নগদ টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন প্রতারিতরা ।

এর আগেও শিক্ষা দুর্নীতির নানা খবর শিরোনামে এসেছে । এখনও আদালতে সেই মামলা অব্যাহত । এবার এক নার্সিং স্কুলে প্রতারণার অভিযোগ প্রকাশ্যে এল । তাহলে, প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ঠিক কী?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube