তৃণমূলে তৃণমূলে হাতাহাতি, কাউন্সিলরের সপাটে চড় যুবনেতাকে!

নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু

উত্তর কলকাতায় আবারও কোন্দল দেখা দিল তৃণমূলের অন্দরে । অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের হাতে মার খেলেন ওই ওয়ার্ডের প্রাক্তন যুব সংগঠনের সভাপতি কেদার দাস ।

এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মতে, কথা কাটাকাটি হতে হতেই সুনন্দা কেদারকে থাপ্পড় মারেন । যদিও সুনন্দা এই অভিযোগ অস্বীকার করেছেন । শ্যামপুকুর বিধানসভা এলাকায় কেদার পরিচিত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার অনুগামী হিসাবে । জানা যায়, মঙ্গলবার দুপুরে শোভাবাজারের ঢুলিপাড়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে বচসা শুরু হয় কাউন্সিলর ও যুবনেতার মধ্যে । কথা চলতে চলতেই অচমকাই সুনন্দা কেদারের গালে থাপ্পড় মারেন বলে অভিযোগ ।

কাউন্সিলরের অভিযোগ, ওই এলাকায় পুরসভার স্বাস্থ্যকর্মীদের মারধর করেছিলেন কেদার ও তাঁর অনুগামীরা । তাই ঘটনার কথা জানতে পেরেই সুনন্দা সেখানে যান । তার পর উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় । সে সময়ই সুনন্দাকে কেদারের দিকে ছুটে যেতে দেখা যায় একটি ভিডিয়োয় । যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম । সুনন্দার পাল্টা দাবি, কখনওই কেদারকে থাপ্পড় মারা হয়নি ।

কিন্তু কেদারের অভিযোগ, কাউন্সিলর এলাকায় বেআইনি নির্মাণ থেকে শুরু করে জুয়া-সাট্টার ব্যবসায় সরাসরি মদত দিচ্ছেন । অর্থ উপার্জনের জন্য এলাকাকে দূষিত করে তুলেছেন তাঁর স্বামী ও তিনি । তাই তাঁর সেই সব অনৈতিক কাজের প্রতিবাদ জানানোয় তাকে মারা হয়েছে । ঘটনার প্রতিবাদে বড়তলা থানা ঘেরাও করেন কেদার অনুগামীরা । কাউন্সিলরও ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube