রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বলে খবর । শনিবার ও রবিবার এই দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে ।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে সরে গেছে । আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে । উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে ।
১৯ এর নিম্নচাপ
১৯ শে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে । নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় । মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে । রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে । দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় উড়িষ্যাতে বেশি বৃষ্টির সম্ভাবনা ।
দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্রিশগড় ও বিদর্ভ এলাকায় অবস্থান করছে । মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরো দূরে সরে গেছে । মৌসুমী অক্ষরেখা আজ দুপুরে গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ।
উত্তরবঙ্গ
আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে । উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা । ১৭ থেকে ১৯ জুলাই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গে । শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে । ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা সোমবার পর্যন্ত । রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
দক্ষিণবঙ্গ
আগামী ২৪ ঘন্টায় ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন । আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও কমবে । শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর হাওড়া ও কলকাতাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন । এর প্রভাবে ১৯ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন । উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ।
শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে । ২১শে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস ।
কলকাতা
বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি । বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই খবর । শুক্রবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে । শনিবার অথবা রবিবার কয়েক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ।রবিবার একুশে জুলাই দিনভর মেঘলা আকাশ সঙ্গে নিবিড় বৃষ্টির পূর্বাভাসও এড়ানো যাচ্ছে না । সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ । কখনও মূলত মেঘলা আকাশ থাকবে বলেও খবর । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯২ শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য ৮.৬ মিলিমিটার ।
ভিনরাজ্যে
দেশজুড়ে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে । রাজস্থান থেকে দিল্লি ওপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা । আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা কোঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওড়িশা, বিদর্ভ, মারাঠাওয়াড়া, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং মাহেতে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান ,মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

