উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে । ২১ জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে ।তবে আগামী দু-তিন দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে । উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে । পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে ।
একুশের আগেই নিম্নচাপ
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে । উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্ন চাপের প্রভাব সব থেকে বেশি থাকবে । দক্ষিণে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে । মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত । ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে । আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ওড়িশা সংলগ্ন এলাকায় । একটি অফশোর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত ।
দক্ষিণবঙ্গ
রবিবার কলকাতা সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা । কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে মূলত মেঘলা আকাশের পূর্বাভাস । মঙ্গলবার স্ক্যাটারড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে । ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে । উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরো কমবে দক্ষিণবঙ্গে । তবে শুক্রবার থেকে আবহাওয়ার আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । ফের স্ক্যাটারড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে । উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে । শনি ও রবিবার বৃষ্টি ক্রমশ বাড়বে ।
উত্তরবঙ্গ
মঙ্গলবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলাতে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে । উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা । ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে । তবে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে । রবিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে ।
কলকাতা
শুক্রবার আবহাওয়ার পরিবর্তন । শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে । রবিবার কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস । আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি । কাল ও পরশু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি । বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ৭.৫ মিলিমিটার।
ভিনরাজ্যে
আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি; প্রবল বৃষ্টির আশঙ্কা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওড়িশা বিদর্ভ মারাঠাওয়াড়া গুজরাট তেলেঙ্গানা কর্ণাটক কেরল এবং মাহেতে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় সিকিম নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পন্ডিচেরি এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

