বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ঝিলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে নিউটাউন ইকো আরবান ভিলে সংলগ্ন ঝিলে। যুবকের তল্লাশি শুরু হয়েছে। পুলিশ নিখোঁজ যুবকের পাঁচ বন্ধুকে আটক করেছে। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে ষড়যন্ত্র, খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ যুবকের নাম মোঃ হাকিম ওরফে নয়ন (১৯)। সোমবার নিউটাউন ইকো আরবান ভিলেজ সংলগ্ন এই ঝিলপাড়ে ঘুরতে এসেছিল ৬ বন্ধু। দাবি করা হয়, সেইসময়েই আচমকা পা পিছলে ঝিলে পড়ে যায় নয়ন। বন্ধুরা তাঁকে জলাশয় থেকে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ঝিলে তলিয়ে যায় ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানার পুলিশ। যুবকের খোঁজে জলাশয়ে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
নয়নের সাথে ঘুরতে আসা পাঁচ বন্ধুকে আটক করেছে পুলিশ। ওই যুবক পা পিছলে পড়ে গিয়েছে নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

