জেসিবি-জয়ন্তর পর এবার সোনারপুরের জামাল! বিচারের নামে মহিলা-পুরুষদের শিকলে বেঁধে অত্যাচার!

নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু

সোনারপুরে এবার আর এক জেসিবি । এবার আসরে তৃণমূল কর্মী জামালউদ্দিন । তার নিদানই চলে এলাকায় । এলাকায় জমিজমা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সবকিছুরই সমাধান জামাল ছাড়া হয় না । এমনকি সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার ওঠাবসা রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের ।

ভয় দেখিয়েই এলাকায় দাপিয়ে বেড়াত জামাল । বাড়িতেই বসত সালিশি সভা । সেখানেই চলত বিচার । বিচারের নামে বাড়িতে ডেকে মহিলা ,পুরুষদের শিকলে বেঁধে অত্যাচার করার অভিযোগ তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে । যারা তাঁর প্রস্তাবে রাজি হতেন না তাদের উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ ।

তাঁর কঠোর শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন এলাকার লোকজন । যদিও জামাল বলছেন, “ঘটনা সম্পূর্ণ মিথ্যা” । এই বলেই ঘটনার দায় তিনি এড়িয়ে গেছেন । সোনারপুর থানার প্রতাপনগর এলাকার ঘটনা । জানা গিয়েছে, জামাল সর্দারের বাড়ি সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে । থানায় বারবার অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের ।

বিজেপি মহিলা মোর্চায় অভিযোগ করার পর মঙ্গলবার অভিযোগকারী রশিদা বিবির বাড়িতে যান অগ্নিমিত্রা পাল । সোনারপুর থানায় গিয়েও কথা বলেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube