শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে । হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হলে এই মামলায় পক্ষ হতে চেয়ে মোট ৩২ টি আবেদন দাখিল হয়েছিল বলে জানা যায় ।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল SSC মামলা । এই মামলায় সবার কথাই শোনা হবে বলে আশ্বাস দিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় । এদিন সমস্ত পক্ষকে তাদের বক্তব্যের হলফনামা ২ সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর । ৩ সপ্তাহ পরে আগামি শুনানির দিন ধার্য হবে শীর্ষ আদালতে ।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

