দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে উপত্যকা । কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর সহ ৪ সৈন্য নিহত হয়েছেন বলে জানা গিয়েছে । সোমবার রাতে কাশ্মীরের ডোডা জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে সেনার তরফে ।
বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাত ৮টা নাগাদ ডোডার দেশা বনে যৌথ অভিযান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস আর কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী । প্রাথমিকভাবে ২০ মিনিট ধরে চলা এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর সহ অন্তত চার সৈন্য এবং পুলিশের এক সদস্য গুরুতর আহত হন । সঙ্কটজনক অবস্থায় তাঁদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁদের মধ্যে ওই চার সেনার মৃত্যু হয় বলে জানা যায় ।উল্লেখ্য জঙ্গিদের খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা বাহিনী । এরপর এই অভিযান চলাকালীনই শুরু হয়ে যায় গুলির লড়াই ।
নিহত মেজরের নাম ব্রিজেশ থাপা এবং তিনি দার্জিলিং-এর বাসিন্দা বলে জানা যাচ্ছে সূত্র মারফত । তিনি রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন । যদিও হতাহতদের তথ্য এখনও সরকারি ভাবে জানানো হয়নি সেনার তরফে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

