হিন্দি টেলিভিশন ইন্ড্রাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিনা খান । নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে ইন্ড্রাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী । সবই ঠিক চলছিল কিন্তু হঠাৎ করেই ছন্দপতন । কিছুদিন আগেই ক্যান্সার আক্রান্ত হয়েছেন হিনা । স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই যথেষ্ট উদ্বিগ্ন তার অনুরাগীরা, ভেঙে পড়েছেন অভিনেত্রী মা ।
তবে ভেঙে পড়েননি হিনা; বরং প্রতি মুহূর্তে নিজেকে আরও বেশি মজবুত করে তুলছেন । হিনা যেদিন প্রথম জেনেছিলেন যে তাঁর ক্যান্সার ধরা পড়েছে সেদিন রাতেও তাঁর পূর্বনির্ধারিত শো বাতিল করেননি । বরং আরও বেশি আত্মবিশ্বাসে সঙ্গে হাজির হয়েছিলেন অ্যাওয়ার্ড শো-তে । আর শো শেষ হতেই ছুটে গিয়েছেন হাসপাতালে নিজের প্রথম কেমো নেওয়ার জন্যে । এরপর আরও একবার নিজের সাহসিকতার পরিচয় দিয়েছিলেন হিনা নিজের পছন্দের প্রিয় চুল কেটে ফেলে আর এবার তিনি যে কতটা ইতিবাচক তাঁর পরিচয় দিলেন অভিনেত্রী ।
সম্প্রতি হিনা একটি ভিডিও শেয়ার করেছেন আর তাতেই দেখা যাচ্ছে, কেমো নেওয়ার পরই প্রথম ফটোশুটের জন্যে তৈরী হচ্ছেন অভিনেত্রী । হিনা পরনে সাদা পোশাক, মাথায় পড়েছেন পরচুলা সঙ্গে মেক আপ দিয়ে ঢেকে নিয়েছেন নিজের ক্ষত চিহ্ন । আর এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘এটা প্রথম কেমো নেওয়ার পর আমার প্রথম ফটোশ্যুট । ক্ষত যতটা সম্ভব ঢাকার চেষ্টা করা হচ্ছে । অল্প নার্ভাসও বটে ।’
অভিনেত্রী আরও লেখেন, ‘আমার রোগ নির্ণয়ের পর এটাই আমার প্রথম কাজ । জীবনে খারাপ দিন আসে, তখন কাজ থেকে বিরত থাকুন । এটা ঠিক আছে…জানুন এটাই আপনার প্রাপ্য । তবে ভালো দিনগুলিতে সুন্দর করে জীবনযাপন করতে ভুলবেন না । তা সে যতই কমদিন হোক না কেন! জীবনেপ এই পরিবর্তনগুলি গ্রহণ করুন । জানুন, এটাই স্বাভাবিক।’ অভিনেত্রীর এই কঠিন সময় তাঁর পাশে রয়েছে তার মা এবং প্রেমিক । হিনা দ্রুত আরোগ্য কামনায় তাঁর সকল অনুরাগীরা ।