তারকা সন্তানদের জীবন নিয়ে বরাবরই কৌতুহলের শেষ নেই সাধারণ মানুষের মনে । তা সে বলিউড হোক বা টলিউড । আর টলিউডের স্টার কিডদের কথা বলতে গেলে প্রথমেই আসে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনির কথা ।
শুভশ্রী রাজ দু’জনেই বরাবরই ছেলের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন আর মেয়ে হওয়ার পর থেকে ছোট্ট ইয়ালিনির ও বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করেন । তবে মেয়ের মুখ লুকিয়েই ছবি পোস্ট করেন তারকা দম্পতি । এমনি একটি ভিডিও এবং বেশ কিছু পোষ্ট করেছেন শুভশ্রী ।
সম্প্রতি উল্টো রথে সপরিবারে পুরী বেড়াতে গিয়েছেন রাজ শুভশ্রী । এর আগে ইউভানকে নিয়ে পুরীতে ঘুরতে গেলেও ছোট্ট ইয়ালিনিকে নিয়ে প্রথমবার পুরীতে গেলেন মাম্মা শুভশ্রী । আর সেখান থেকে বেশ কিছু মিষ্টিও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ।
শুভশ্রীর পোস্ট করা ছবিতে কখনো দেখা যাচ্ছে মায়ের কোলে বসে আছে ছোট্ট ইয়ালিনি আবার কখনও সমুদ্রের জল ছুঁয়ে যাচ্ছে ইয়ালিনির ছোট্ট পা । ইয়ালিনি একা নয় সমুদ্র উপভোগ করছে দাদা ইউভানও । সব মিলিয়ে পরিবারের দারুন সময় উপভোগ করছেন রাজ-শুভশ্রী ।