রিলসের পরিণতি প্রাণহানি! দু’দিন পর উদ্ধার যুবতীর দেহ

নিউজটাইম ওয়েবডেস্ক : স্নেহা চক্রবর্তী

বর্ষাকাল, তাই উত্তাল নদ-নদী । আর সেই জলপূর্ণ নদের তীরে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলেন তিন যুবতী ৷ তাতেই ঘটে বিপত্তি! দুই যুবতীর দেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিল একজন । দু’দিন কেটে যাওয়ার পর অবশেষে সোমবার রাতে দুর্গাপুর ব্যারেজ থেকে উদ্ধার হয় সেই যুবতীর দেহ ।

শনিবার পশ্চিম বর্ধমানের অণ্ডালের ১২ নম্বর রেল কলোনির বাসিন্দা ২৫ বছর বয়সী জ্যোতি প্রসাদ, তাঁর দুই আত্মীয় ২০ বছর বয়সী বিউটি পাসোয়ান ও প্রিয়াঙ্কা পাসোয়ানকে নিয়ে বেলা সাড়ে দশটা নাগাদ রিলস বানাতে যায় মদনপুর পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউজ দামোদর নদের ঘাটে ৷ সেই সময়ই ঘটে বিপত্তি!

]জানা গিয়েছে, ওই তিন যুবতী নদের তীরে দাঁড়িয়ে ভিডিও করছিলেন । সেই সময় অন্যমনস্ক হয়ে নদের জলে পড়ে যান প্রিয়াঙ্কা । তাঁকে তুলতে জলে ঝাঁপ দেন জ্যোতি ও বিউটি । প্রিয়াঙ্কা জল থেকে ঘাটে উঠে আসতে সক্ষম হলেও নদের জলে তলিয়ে যান জ্যোতি ও বিউটি । দুই যুবতীর তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদের ঘাটে ভিড় জমান স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ । স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিখোঁজ দুই যুবতীর খোঁজে নদে নেমে শুরু করে তল্লাশি। কিছুক্ষণ পর দু’জনের দেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিল প্রিয়াঙ্কা । অবশেষে সোমবার রাতে দুর্গাপুর ব্যারেজ থেকে উদ্ধার হয়েছে সেই যুবতীর দেহ ।

রিলস ও ভিডিও করতে গিয়ে আগেও বহুজনের প্রাণ গিয়েছে । তবুও রিলস তৈরির প্রবণতা কমেনি । অসাবধানতার পরিণিতিতেই হচ্ছে প্রাণহানি । এই বিষয়ে সচেতনতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অভিজ্ঞরা ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube