রবিবার হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে একটি চারচাকা গাড়ির ধাক্কার ঘটনার পরেই তৎপর হয়ে ওঠে পূর্ব রেলওয়ে । লেভেল ক্রসিং নিয়ে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল পূর্ব রেলের তরফ থেকে ।
এই দুর্ঘটনার পর জানা যায়, প্রত্যেকটি স্টেশনের লেভেল ক্রসিং- এই এবার স্লাইডিং বুম ইন্সটল করা হবে । এর আগে ২০২৪-এর জুন পর্যন্ত প্রায় ৩৭ টি স্টেশনে এই স্লাইডিং বুম ইন্সটল করা হয়েছে । তবে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয় প্রত্যেকটি স্টেশনেই এবার এই স্লাইডিং বুম ইন্সটল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।
কি কাজ করবে স্লাইডিং বুম?
রেলের তরফ থেকে জানানো হয়েছে, যখন একটি লেভেল ক্রসিংকে একটি যানবাহন দ্বারা আঘাত করা হয় তখন এটি অকার্যকর হয়ে যায় । এর কারণ ইন্টারলকিং এবং সিগন্যালিং সিস্টেম প্রভাবিত হয় ; যার ফলে রেল এবং সড়ক উভয় যানবাহন আটকে যায় । সমস্যা কাটিয়ে উঠতে এবং সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সহ লেভেল ক্রসিং গেটটিকে কার্যকর রাখতে এই ধরনের পরিস্থিতিতে স্লাইডিং বুম ব্যবহার করা হয়।
লেভেল ক্রসিং গেটে স্লাইডিং বুম স্থাপন করা শুধুমাত্র ট্রেন পরিষেবায় সময়ানুবর্তিতা বজায় রাখতে সাহায্য করবে না বরং এটি রেল এবং সড়ক উভয় ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ । তবে এর আগে কেন নেওয়া হলো না এই পদক্ষেপ? কেন ৩৭ টি স্টেশনের স্লাইডিং বুম লাগানো হলেও অন্যান্য স্টেশনগুলি কেন বাদ পরল সেই প্রশ্নই এখন উঠছে?

প্রসঙ্গত, ১৪ তারিখ রাত ৮:৪০ নাগাদ একটি টাটা সুমো গাড়ি জোর করে খড়দহ লেভেল ক্রসিংয়ে প্রবেশ করে বলে জানা যায় । এরপরই হাজারদুয়ারি এক্সপ্রেসের সাথে ধাক্কা খায় সেটি । সূত্রের থেকে জানা যায়, রাত্রি ৮:৪০ নাগাদ যখন ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দহের দিকে আসছিল এবং লেভেল ক্রসিং গেট নম্বর ৯-এর গেটম্যান লেভেল ক্রসিং গেট বন্ধ করেছিলেন, তখন একটি টাটা সুমো গাড়ি জোর করে লেভেল ক্রসিংয়ে প্রবেশ করে এবং হাজারদুয়ারি এক্সপ্রেসের সাথে ধাক্কা খায় । গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এবং টাটা সুমো গাড়িটি ট্র্যাকের উপর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

