সরে গেল মৌসুমী অক্ষরেখা, বর্ষাকালেও কার্যত উধাও বৃষ্টি!

উল্টোরথে বৃষ্টির সম্ভাবনা কম । উত্তরবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে । মৌসুমী অক্ষরেখা সরে গেছে বাংলা থেকে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ।

অন্যদিকে জানা যাচ্ছে, ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে । আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন এলাকায় । মৌসুমী অক্ষরেখা বিকানীর, নাড়নাউল, দামোলি, লখ্নৌ, দেহেরী, রাঁচি, বালাসোর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত । একটি অফশোর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত ।

দক্ষিণবঙ্গ
সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর থেকে সরে গেছে বলেই খবর । তাই বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে । এর জেরে বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ।

সোমবার ও মঙ্গলবার দিন স্ক্যাটারড রেইনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে । ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে । বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে । শুক্রবার থেকে ফের স্ক্যাটারড রেইনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে । আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমবে । বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও । অতিবৃষ্টি ও প্রবল বৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি উত্তরবঙ্গে ।

*সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জেলায় । দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ।
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের সব জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ওয়াইড স্প্রেইড রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে মঙ্গলবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে । তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ।

কলকাতা
আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায় । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর । তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে । আগামী সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক তাপমাত্রার থেকে .৪ ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ । আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে । বৃষ্টি হয়েছে সামান্য ১৮.৪ মিলিমিটার ।

একই সঙ্গে জানা গিয়েছে দেশজুড়ে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে রয়েছে । রাজস্থান থেকে দিল্লি ওপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা । আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি; প্রবল বৃষ্টির আশঙ্কা কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওড়িশা, বিদর্ভ, মারাঠাওয়াড়া, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং মাহেতে ।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube