নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে মৃতের সংখ্যা ৭২, আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। সুস্থ্য হয়েছেন ১৯১ জন বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা ২৩২। এই সংখ্যা নিয়ে বেশ চিন্তিত দেশের চিকিৎসক মহল। অন্যদিকে পশ্চিমবঙ্গে আক্রান্তে সংখ্যা ৫০ পেরিয়েছে, মৃত ৩।
আক্রান্তের সংখ্যায় তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪২৩, মৃত ২১। তবে সুস্থ হয়েছেন প্রায় ৪০ এর বেশি মানুষ। গত প্রায় এক সপ্তাহ জুড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে ছিল কেরল, কিন্তু গত দু দিন সময়ের মধ্যে সংক্রমণের সংখ্যা ৫ গুণ বেড়ে তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু। এই রাজ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩০৯, মৃত ১। ৩১শে মার্চ তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ছিল ৭৪, যা বেড়ে ৩রা মার্চে হয়েছে ৩০৯। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কেরলের পরেই আছে রাজধানী দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ২৯৩, মৃত ৪। তবে রাজধানীর আশঙ্কা বেশ খানিকটা বেড়েছে নিজামুদ্দিনের ঘটনার জেরে। প্রশাসনিক ভাবে অসংখ্য সাবধানবাণী সত্বেও দিল্লির এই এলাকায় ধর্মীয় জমায়েতের ফলে সংক্রমণের আশঙ্কা চুড়ান্ত হয়েছে। ইতিমধ্যেই এই জমায়েতে যোগদানকারী ৪০০ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ এর উপস্থিতি। অন্যদিকে ৯০০০ জনকে চিহ্নিত করা গেছে , যারা এই জমায়েতে যোগদানকারীদের সংস্পর্শে এসেছেন। সকলকে আইসোলেশনে রাখার ব্যবস্থ্য হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, এই ৯০০০ জনের মধ্যে অন্ততপক্ষে ১৩০৬ জন বিদেশি নাগরিক। এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রক।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

