দেশের মাননীয় ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠকে নমো

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম সারির ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠক করলেন। প্রায় ৪০ জন ক্রীড়াবিদ এই ভিডিও কনফারেন্সে ‌যোগ দেন। এদের মধ্যে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকার, বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি, ও মেরি কম ও আরও অনেকে। মুলত দেশের বর্তমান করেনা পরিস্থিতি নিয়েই কথা হয়েছে এই বৈঠকে।

২৪শে মার্চ ভারত ব্যাপি লকডাউন ঘোষণার পর এই প্রথম ক্রীড়া মহলের সাথে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই এঁদের মধ্যে অনেকে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তৈরি তহবিলে দান করেছেন লক্ষাধীক অর্থ।

এই ভিডিও কনফারেন্সে ‌পি টি উষা, পুল্লেলা গোপিচান্দ, বিশ্বনাথন আনন্দ, হিমা দাস, বজরঙ্গ পুনিয়া, পি ভি সিন্ধু, রোহিত শর্মা, বিজেন্দ্র সহবাগ, ‌যুবরাজ সিংহ ও চেতেশ্বর পুজারার মত ক্রীড়াবিদরাও ছিলেন।

এর আগেই সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি দেশবাসীকে আগামী ৫ই এপ্রিল একটি বেনজির কর্মসূচিতে আহ্বান জানান। করোনা মোকাবিলায় সমগ্র দেশকে একই সুত্রে বাঁধার জন্য এই উদ্যোগ বলে জানান তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube