অনন্ত-রাধিকার বিয়েতে এক ফ্রেমে সলমন-ঐশ্বর্য! ভাইরাল ছবির সত্যতা কী?

।। পম্পি রায় ।।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড বিয়ে ১২ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বসেছিল তারকাদের চাঁদের হাট। সেই অনুষ্ঠান থেকেই সলমান খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ছবিতে দেখা যাচ্ছে, সলমান, ঐশ্বর্য এবং অর্পিতা খান একসঙ্গে পোজ দিচ্ছেন। তবে জানেন কি, ভাইরাল হওয়া এই ছবিটি সম্পূর্ণ ভুয়ো।

বাস্তবে, সলমান খান তাঁর বোন অর্পিতা খানের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ভাই-বোন জুটি একসঙ্গে পাপারাজ্জিদের সামনে পোজ দেন। তার অনেক পরে মেয়ে আরাধ্যার সঙ্গে আম্বানিদের বিয়েতে যোগ দেন ঐশ্বর্য রাই। আদতে সলমান এবং অর্পিতার ছবির সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের একক ছবিকে মর্ফ (কম্পিউটার অ্যানিমেশন কৌশল ব্যবহার) করে রটিয়ে দেওয়া হয়েছিল যে আবার তাঁরা একত্রিত হয়েছেন।

গত সপ্তাহে ছেলে অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের রাজকীয় বিবাহ উৎসবের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি। বলিউডের প্রায় সব তারকা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই বিগ বাজেটের অনুষ্ঠানে। ১২ জুলাই ছিল শুভ বিবাহের অনুষ্ঠান, ১৩ জুলাই নবদম্পতির আশীর্বাদের অনুষ্ঠান ছিল। ১৪ জুলাই মঙ্গল উৎসব বা রিসেপশন ছিল, যা জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, ৯০-এর দশকে সলমান এবং ঐশ্বর্যের সম্পর্ক অন্যতম চর্চিত বিষয় ছিল। তবে পরে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য রাই। অন্যদিকে, সলমান খান এখনও অবিবাহিত। সাম্প্রতিক সময়ে ঐশ্বর্য ও অভিষেকের বিবাহিত জীবনে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে, এমনকি আম্বানির বিয়ের অনুষ্ঠানে ঐশ্বর্য-আরাধ্যা এবং বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা যায়নি। এরপর গুঞ্জন আরও তীব্র হয়েছে। যদিও এখনও এনিয়ে কেউই কোনও কথা বলেননি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube