করোনা প্রতিরোধে বার্তা প্রধানমন্ত্রীর : সকলে বাড়িতে থাকুন

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। গোটা দেশে মৃতের সংখ্যা ৭২। ইতিমধ্যেই দেশ ব্যাপি লকডাউন জারি হয়েছে। ২৫শে মার্চ লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেদিন রাত ৮ টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি, সেখানেই এই লকডাউন ও করোনার চেন ভাঙার আহ্বান জানান দেশবাসীকে। করোনা প্রতিরেধে ভারত সরকার ঠিক কী কী পদক্ষেপ নেবে তারও ইঙ্গিত দেন এই ভাষণে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও  কনফারেন্স করেন। এখানে করোনা প্রতিরোধের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলেচনা করেন তিনি। রাজ্যে রাজ্যে লকডাউন পালনের বিষয়ে খতিয়ে দেখেন। লকডাউন শেষ হওয়ার পর কীভাবে পরিস্থিতি সামলানো হবে তা নিয়ে ভাবতে বলেন সমস্ত মুখ্যমন্ত্রীদের। কারণ লকডাউনের সময়সীমা শেষ হওয়ার পরও করোনার প্রকোপ একেবারে নির্মুল হবেনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার ট্যুইটারে জানান, শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই নিয়ে গোটা ধেশে জল্পনা তৈরি হয়। লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছিল দেশবাসীর মধ্যে। তবে কি আবার লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করবেন? নাকি লকডাউন শেষ করার ঘোষণা করবেন নমো।

তবে এই সমস্ত জল্পনা নস্যাৎ করে তিনি জানান, লকডাউনের পালন দেশবাসী ‌যে দায়িত্বের সাথে করছে তাতে তিনি আপ্লুত। এভাবেই কড়া নিয়মের মধ্যে থাকতে হবে আগামি ১৪ই এপ্রিল প‌র্যন্ত। ভাঙতে হবে করোনার ভয়াল চেন। তিনি বলেন, করোনা ভাইরাসের অন্ধকারময় সময় থেকে আমাদের দেশকে নিয়ে ‌যেতে হবে আলোর পথে। তাই, ২১শে মার্চের মতই আরও এক কর্মসূচির ডাক দিলেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন বলেন, আগামী ৫ই এপ্রিল রবিবার, রাত ৯ টায় সকল ভারতবাসী তাঁদের বাড়ির আলো নিভিয়ে ৯ মিনিটের জন্য তাঁদের বাড়ির ব্যালকনি বা দরজায় মোমবাতি কিংবা প্রদীপ অথবা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাঁড়াতে। এটি সমগ্র দেশ ‌যেমন একত্রিত হয়ে করোনার প্রতিরোধ করছে তারই প্রতীক হিসেবে থাকবে। করোনাকে রোখার আমরা ‌যে সংকল্প নিয়েছি এটি তারই প্রতীক হবে।

তবে ২১শে মার্চ জনতা কার্ফ্যু চলা কালীন সকলকে তাঁদের বারান্দায় হাত তালি দিতে বলায় ‌যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তার পুণরাবৃত্তি ‌যাতে না হয় তাই তিনি এর সাথে সকলতে সতর্কও করেন। তিনি জানান, এই আলো জ্বালানোর কা‌র্যে ‌যেন কোনোভাবে সোশ্যাল ডিসট্যান্সিং এর লংঘন না হয়। কেউ ‌যেন নিজের বাড়ি থেকে না বেরোন। বাড়ির মধ্যে থেকেই এই কাজ করতে হবে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube