।। সুস্মিতা সিং ।।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১২ জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। পরের দিনই অর্থাৎ ১৩ জুলাই ছিল নতুন বউয়ের গৃহপ্রবেশ এবং আশীর্বাদের অনুষ্ঠান। ১৪ জুলাই ছিল গ্র্যান্ড রিসেপশন। এখানেই শেষ হয়নি আম্বানি পরিবারের সেলিব্রেশন। দেশে অনুষ্ঠান শেষ করে এবার বিদেশের মাটিতে অনুষ্ঠান আয়োজন করার পালা। তাই মুম্বই শহরে রাজকীয় বিয়ে শেষ হতেই এবার বিদেশে পাড়ি দিচ্ছে আম্বানি পরিবার। সূত্রের খবর, আগামী এক সপ্তাহের মধ্যেই লন্ডনে বিবাহ পরবর্তী আরও কিছু অনুষ্ঠান সম্পন্ন হবে। সেখানে সামিল হবেন আম্বানি পরিবার ও কাছের বন্ধুরা।

অনন্ত-রাধিকার বিয়ে নিয়ে বরাবরই কৌতূহলী নেটিজেনরা। এই রাজকীয়, বিলাসবহুল, ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান শুরু হয় জামনগর থেকে। এখানেই ছিল অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান। এর দ্বিতীয় পর্বের আসর বসেছিল বিদেশের জলপথে বিলাসবহূল ক্রুজে। এরপর চলতি মাসে বিয়ের আগে একে একে মেহেন্দি, হলদি, সঙ্গীতের অনুষ্ঠান হয়। ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চার হাত এক হয় অনন্ত-রাধিকার।

একই ভেন্যুতে আয়োজন করা হয়েছিল আশীর্বাদ ও রিসেপশনের অনুষ্ঠান। এই বিলাসবহুল বিয়েতে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের অতিথিরা। হাজির ছিল গোটা বলিউড, হাজির ছিল ক্রীড়া জগতের তারকারা। দেখা মিলেছিল টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীদের। সবমিলিয়ে অনন্ত-রাধিকার বিয়ে পর্ব শেষ হলেও অনুষ্ঠান এখনই শেষ নয়। এবার পরিবারের সঙ্গে বিদেশে আরও সেলিব্রেশনে মেতে উঠবে নব দম্পতি সহ গোটা আম্বানি পরিবার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

