হাসপাতালে ভর্তি যিশুপত্নী!

নিউজটাইম ওয়েবডেস্ক : সুস্মিতা সিং

আচমকাই অসুস্থ যিশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত । তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে । জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ও প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত । তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছেন নীলাঞ্জনা । আর সেই কারণেই আচমকাই অসুস্থতা । নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরিও শেয়ার করেছেন অভিনেত্রী । যেখানে দেখা যাচ্ছে, হাতে চ্যানেল করা তাঁর । ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভেঙে পড়েছি…তবুও সুন্দর ।’ জানা গিয়েছে, আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।

উল্লেখ্য, আজকাল আর অভিনয়ে দেখা যায় না নীলাঞ্জনা সেনগুপ্তকে । বরং প্রযোজনায় হাত পাকিয়েছেন নীলাঞ্জনা । সম্প্রতি যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন । সেটি চলছেও রমরমিয়ে । অন্যান্য সিরিয়ালগুলোর তুলনায় টিআরপির তালিকায়ও ভালো জায়গায় রয়েছে ধারাবাহিকটি । পাশাপাশি যিশু সেনগুপ্ত এখন ব্যস্ত রয়েছেন অভিনয় নিয়ে । টলিউড থেকে বলিউড, দক্ষিণী সিনেমাতে দাপিয়ে অভিনয় করে চলেছেন । পাশাপাশি সময় দিচ্ছেন পরিবারকেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube