নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু
নির্ধারিত থাকলেও সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হল না ডিএ মামলার । রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষা আরও কিছুদিন বেড়ে গেল । তবে শুনানির দিন এখনও ধার্য হয়নি । প্রায় চার মাস পরে ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছিল ডিএ মামলা । এর আগে ১১ বার এই মামলাটি শুনানির জন্য উঠলেও বারবার পিছিয়ে গেছে শুনানি । কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ । ২০২২ সালের ২০ মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ওই বছর নভেম্বর মাসে রাজ্য মামলা দায়ের করে শীর্ষ আদালতে । প্রথম শুনানির দিন রাজ্যের সওয়াল ছিল, হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন । পাশাপাশি রাজ্যের যুক্তি ছিল, মহার্ঘ ভাতা কর্মচারী দের অধিকার নয়, সরকারের দেওয়া অনুদান । কেন্দ্রীয় হারেই রাজ্য ডিএ দিতে বাধ্য নয় । সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন । তার পরে কখনো সময়ের অভাবে, কখনো বেঞ্চ বদলানোর কারণে একাধিক বার মামলাটির শুনানি পিছিয়ে গেছে । ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন, বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে, তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভবনা খুবই কম । আরও সময় লাগতে পারে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

