নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু
সুপ্রিম কোর্টে সোমবার ফের ডিএ মামলার শুনানি । আজ বিকেল নাগাদ মামলাটির শুনানি হবার সম্ভাবনা বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে । এর আগে ১১ বার এই মামলাটি শুনানির জন্য উঠলেও বারবার পিছিয়ে গেছে শুনানি । এই মামলায় এখনও সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি । কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ । ২০২২ সালের ২০ মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ওই বছর নভেম্বর মাসে রাজ্য মামলা দায়ের করে শীর্ষ আদালতে । প্রথম শুনানির দিন রাজ্যের সওয়াল ছিল, হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে । এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন । পাশাপাশি রাজ্যের যুক্তি ছিল, মহার্ঘ ভাতা কর্মচারীদের অধিকার নয়, সরকারের দেওয়া অনুদান । কেন্দ্রীয় হারেই রাজ্য ডিএ দিতে বাধ্য নয় । সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন । তার পরে কখনও সময়ের অভাবে, কখনও বেঞ্চ বদলানোর কারণে একাধিক বার মামলাটির শুনানি পিছিয়ে গেছে । ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন, বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে, তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভবনা খুবই কম । আরও সময় লাগতে পারে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

