ট্রাম্পকে লক্ষ্য করে গুলি! হামলাকারী ম্যাথ্যু ক্রুকস একজন রিপাবলিকান!

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

বেথেল পার্ক হাইস্কুল থেকে গ্র্যাজুয়েশন করা থমাস ম্যাথ্যু ক্রুকস একজন মেধাবী ছাত্র । জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগের পক্ষ থেকে ‘তারকা পুরস্কার’ হিসেবে ৫০০ ডলার পেয়েছিলেন ।

পেনসিলভেনিয়ার বাটলার । বর্তমানে এটাই এখন মার্কিন মুলুকের সবচেয়ে হ্যাপেনিং প্লেস । কেন ? শনিবার এখানে নির্বাচনী প্রচারের সময় আক্রান্ত হন রিপাবলিক্যান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প । প্রাক্তন প্রেসিডেন্টকে লক্ষ্য করে ছোঁড়া হয় গুলি । বরাত জোরে বেঁচে যান মার্কিন ধনকূবের । গুলি তাঁর কান গেঁষে চলে যায় । মঞ্চে পড়ে যান ট্রাম্প ।

আর এই ঘটনা যে ঘটিয়েছে, তার নাম থমাস ম্যাথ্যু ক্রুকস । সে একজন রিপাবলিক্যান ভোটার । আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এফবিআই ক্রুকসকে শনাক্ত করে জানিয়েছে, বছর কুড়ির এই তরুণ পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ছিলেন । যেখানে ঘটনাটি ঘটে, সেখান থেকে ক্রুকসের বাড়ির দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার । সে স্থানীয় একটি হাসপাতালের রান্নাঘরে কাজ করত । শনিবার তার সেমি অটোম্যাটিক AR15 রাইফেল থেকে ছোঁড়া গুলিতে ট্রাম্প অল্পের জন্য প্রাণে বাঁচলেও, মৃত্যু হয় একজনের । সমাবেশে উপস্থিত আরও দুইজন আহত হন । তাঁরা হাসপাতালে ভর্তি । দু’জনের অবস্থা সঙ্কটজনক । এই ঘটনার কয়েক সেকেণ্ডের মধ্যেই সিক্রেট সার্ভিসের এক স্নাইপার, গুলি করে হত্যা করে সন্দেহভাজন ক্রুকসকে । তবে এফবিআই জানিয়েছে, তারা এই হামলার আসল উদ্দেশ্য খুঁজে বের করতে, তদন্ত চালিয়ে যাচ্ছে ।

সংবাদ সংস্থা জানিয়েছে, পেনসিলভেনিয়ার ভোটার রেকর্ড খতিয়ে দেখা গেছে, ক্রুকস ছিলেন রিপাবলিকান পার্টির একজন নথিবদ্ধ সমর্থক । আসন্ন ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্রুকস প্রথমবারের মতো ভোটার হিসেবে ভোট দিতে পারতেন । বাটলারের যে স্থানে গুলির ঘটনাটি ঘটেছে সেখান থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার দূরত্বে ক্রুকসের বাড়ি । মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন রবিবার জানিয়েছে, ক্রুকস যে এলাকায় বসবাস করতেন, সেই বেথেল পার্কের আকাশসীমা ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে’ বন্ধ রাখা হয়েছে ।

ক্রুকসের বয়স যখন ১৭ বছর তখন সে ‘অ্যাক্টব্লু’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে ১৫ ডলার দান করেছিলেন । ২০২১ সালের ফেডারেল ইলেকশন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, এই কমিটি রাজনীতিতে বামদের প্রতি সহানুভূতিশীল এবং ডেমোক্র্যাট রাজনীতিকদের জন্য তহবিল সংগ্রহ করে । দান করা সব অর্থ প্রোগ্রেসিভ টার্নআউট প্রোজেক্টের ব্যবহারের জন্য পাঠানো হয়েছিল । আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা এই গোষ্ঠীটি ডেমোক্র্যাটদের জড়ো করে ভোট দেওয়ার ব্যবস্থা করে ।

ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস সংবাদ সংস্থাকে বলেন, কী হয়েছে সেটা বোঝার চেষ্টা করছেন তিনি । আর ছেলের বিষয়ে কথা বলার আগে তিনি তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলে নেবেন । পিটসবার্গ ট্রিবিউন-রিভিউয়ের তথ্য অনুযায়ী, টমাস ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে স্নাতোকত্তর করেছিলেন । তিনি জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগের পক্ষ থেকে ‘তারকা পুরস্কার’ হিসেবে ৫০০ ডলার পেয়েছিলেন । গণিত এবং বিজ্ঞান বিভাগে ভাল ফল করার জন্য ।

সংবাদ সংস্থা ২০২২ সালের এক স্নাতোকত্তর সমাবর্তন অনুষ্ঠানের ভিডিওর কথা উল্লেখ করে বলেছে, ওই অনুষ্ঠানে ক্রুকস তার হাইস্কুল ডিপ্লোমা গ্রহণ করার সময়, করতালির শব্দ শোনা গেছে । ওই অনুষ্ঠানের ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে । তাতে দেখা গেছে, চশমা চোখে ক্রুকস কালো রঙের গ্রাজুয়েশন গাউন পরে স্কুলের এক কর্তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন । এদিকে তদন্তকারী দলের এক অফিসার জানিয়েছেন, শনিবার ঘটানস্থল থেকে ক্রুকসের কোন পরিচয়পত্র উদ্ধার হয়নি । তার জন্য অন্য উপায় অবলম্বন করে, তাকে শনাক্ত করতে হয়েছে ।

জনপ্রিয় একটি মার্কিন সংবাদপত্র জানিয়েছে, ভোটার রেজিস্ট্রেশন রেকর্ডে ক্রুকস যে ঠিকানা দিয়েছিলেন সেই বাড়ি এখন আইন প্রণয়োনকারীরা ঘিরে রেখেছে । বাড়ির পুরো অংশটি পুলিশের হলুদ নিরাপত্তা টেপ দিয়ে ঘিরে ফেলা হয়েছে । এলাকার বাইরেও টহল দিচ্ছে পুলিসের গাড়ি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube