মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। সওয়াল-জবাবের পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি। এই মামলায় নাম জড়িয়েছে নতুন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকেও এই মামলায় বিবাদী করা হয়েছে বলে খবর।
এদিন আদালতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত বুধবার এই মামলার শুনানি হয়েছিল হাইকোর্টে। সেদিন মুখ্যমন্ত্রীর মন্তব্য মানহানিকর কিনা তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। সোমবার ফের শুনানি শুরু হয়। রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, তৃণমূল নেতারা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ও মন্তব্য করেছেন তারা বলেছেন, বিধায়করা নির্বাচিত, রাজ্যপাল নন। এমনকি বলা হয়েছিল যে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে মহিলারা রাজভবনে যেতে ভয় পান। পাল্টা মুখ্যমন্ত্রীর আইনজীবী যুক্তি দেন, যে এমন কোনও মন্তব্য করা হয়নি যা মানহানিকর বলা যেতে পারে।
এই মামলায় নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও বিবাদী করা হয় বলে খবর আদালত সূত্রে। বরাহনগরের বিধায়ক রাজ্যপালকে চিঠি দিয়ে বিধানসভায় শপথ গ্রহণের অনুমতি চেয়েছিলেন। রাজ্যপালের আইনজীবী প্রশ্ন করেন, দুই বিধায়কের শপথ প্রশাসনিক কর্মের মধ্যে পড়ে। সেখানে অন্য বিষয় কেন জুড়ে দেওয়া হবে?
উল্লেখ্য, তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ ঘিরে জট তৈরি হয়। এই প্রসঙ্গ তুলে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ওনার রাজভবনে কেন সবাই যাবেন? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আমাকে অভিযোগ করেছে।‘ এরপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন সিভি আনন্দ বোস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

