আকাশছোঁয়া সবজির দাম, অভিযান টাস্ক ফোর্সের!

রাজ্যে সবজির দাম আকাশছোঁয়া । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নিত্যপ্রয়োজনীয় সবজির দাম নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন খুচরো ও পাইকারি বাজারগুলিতে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স । সেই উদ্দেশ্যেই সোমবার পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্সের আধিকারিক এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা নিউ মার্কেটের সবজি বাজার পরিদর্শন করেন ।

এদিন আলু, পিঁয়াজ থেকে শুরু করে শাক-সবজি, সবকিছুরই দাম বাড়লেও কৃষকরা প্রাপ্য মূল্য পাচ্ছেন না বলে জানা গিয়েছে । আনাজের দাম নিয়ন্ত্রণে আনতে নিউ মার্কেটের খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা । এদিন অভিযানে নেমে পাইকারি দাম জানতে চাইলেন আধিকারিকরা । কেন সাধারণ মানুষের কাছ থেকে সবজির এত বেশি দাম নেওয়া হচ্ছে, তাও জানতে চান তাঁরা ।

যেভাবেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম, এমনই কড়া হুঁশিয়ারি দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা । প্রতিটি বাজার পরিদর্শনের পর প্রত্যেক দিনই টাস্ক ফোর্সের আধিকারিকরা একটি রিপোর্ট তৈরি করছেন । সূত্রের খবর, সেই রিপোর্ট পাঠানো হবে নবান্নে । সেখানে খতিয়ে দেখা হবে যাবতীয় রিপোর্ট ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube