কোমায় যেতে পারেন কেজরিওয়াল! BJP-র ‘ষড়যন্ত্র’ নিয়ে সরব আপ নেতা

আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিয়ালকে গ্রেফতারির পরও আপের তরফে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরমধ্যেই আপ সাংসদ সঞ্জয় সিংয়ের আশঙ্কা, কোমায় যেতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি মোদী সরকারকেও নিশানা করেন তিনি।

তিহার জেলের তরফে অরবিন্দ কেজরিওয়ালের শারীরিক অবস্থা নিয়ে একটি মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন আপ সুপ্রিমো। রিপোর্টে বলা হয়েছে, কেজরিওয়াল হাইপোগ্লাইসেমিয়া এবং ওজন কমার সমস্যায় ভুগছেন। তাঁকে বাড়ির তৈরি খাবার দেওয়া হয়। তিহার কর্তৃপক্ষের তরফে রিপোর্টে দাবি করা হয়েছে, কম পরিমাণে খাবার খাওয়া কিংবা ক্যালোরিযুক্ত খাবার কম খাওয়ায় ওজন কমতে পারে অরবিন্দ কেজরিওয়ালের।

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে তিহারের জারি করা মেডিক্যাল রিপোর্ট শেয়ার করে তিনি লেখেন, বিজেপি এবং মোদী সরকার অরবিন্দ কেজরিওয়ালের জীবনের সঙ্গে খেলা করছেন। উনি কোমায় যেতে পারেন বলেও আশঙ্কা করেছেন আপ সাংসদ।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন, ‘যেদিন কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল তখন তাঁর ওজন ছিল ৭০ কেজি, যা এখন কমে দাঁড়িয়েছে ৬১.৫ কেজি। গ্রেফতারির পর সাড়ে আট কেজি ওজন কমে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন আপ নেতা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube