ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ইন্ধন রয়েছে বাইডেন প্রশাসনের : রাশিয়া

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন নির্বাচনী জনসভায় কিন্তু শনিবার পেনসিলভেনিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পরিবেশ সৃষ্টি করেছে । এমনটাই অভিযোগ মস্কোর ।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জাতীয় বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শনিবার রিপাবলিক্যান প্রার্থী ট্রাম্পের ওপর হামলার জন্য মার্কিন প্রশাসন দায়ী । তাঁর অভিযোগ, বাইডেন প্রশাসন মার্কিন মুলুকে এমন এক পরিবেশের সৃষ্টি করেছে, যেটা এই হামলাকে উস্কে দিয়েছে ।

হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস
আমেরিকার স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সভায় ট্রাম্পকে লক্ষ্য করে তাঁর ওপর গুলি ছোড়েন একজন । গুলি প্রাক্তন প্রেসিডেন্টের ডান কান ছুয়ে বেরিয়ে যায় । হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসকে হত্যা করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা । ডোনাল্ড ট্রাম্পের ওপর তার গুলি চালানোর উদ্দেশ্য কী ছিল, সেটা এখনও জানা যায়নি ।

শনিবারের ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের বলেন, মস্কো কখনোই মনে করেন না যে, বর্তমান মার্কিন প্রশাসন ট্রাম্পকে সরিয়ে দেওয়া বা তাঁকে মেরে ফেলার জন্য কোনও সুসংগঠিতভাবে চক্রান্ত করেছে । কিন্তু ট্রাম্পকে ঘিরে যে আবহ সৃষ্টি হয়েছে, সেটিই শনিবারের হামলায় উস্কানি দিয়েছে । যার জন্য এই দিন দেখতে হল আমেরিকাকে, মন্তব্য পেসকভের । আমেরিকায় রাজনৈতিক যুদ্ধের চলমান প্রক্রিয়ার মধ্যে কোনওরকম অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হলে, তার তীব্র নিন্দা জানাচ্ছে মস্কো, বলেন পেসকভ ।

ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর তাঁর নিজের দলের কয়েকজন রিপাবলিকান সদস্য সরাসরি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দিকেই আঙুল তুলেছেন । এবার সেই এক সুরই শোনা গেল ক্রেমলিনের মুখপাত্র পেসকভের গলায় । তিনি বলেন, ‘ট্রাম্পকে রাজনৈতিক লড়াই থেকে সরানোর জন্য আইনি পন্থা, আদালত, বিচারব্যবস্থা, রাজনৈতিকভাবে অসম্মানিত করার মতো একাধিক প্রচেষ্টার পর, এটা এখন বাইরের সব পর্যবেক্ষকদের কাছেই স্পষ্ট যে, প্রাক্তন প্রেসিডেন্টের জীবন ঝুঁকিতে আছে’ । ট্রাম্পের ওপর হামলার ওই ঘটনার পর রাশিয়ার বিদেশমন্ত্রক সরাসরি ওয়াশিংটনকে ইউক্রেইনে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে, নিজেদের অভ্যন্তরীন নিরাপত্তাকে আরও জোরদারের আহ্বান জানিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube