নিজের পছন্দের ভাষায় পড়া যাবে মেসেজ, নয়া ফিচার আনছে WhatsApp

বর্তমান আধুনিকতার যুগে হোয়াটসঅ্যাপ একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিনিয়তই নতুন নতুন আকর্ষণীয় ফিচার আনছে মেটা। এবার আরও একটি নতুন ফিচার যোগ হতে চলেছে এই মেসেজিং অ্যাপে। মেসেজ বা বার্তা নিজের পছন্দের ভাষায় অনুবাদ করার সুযোগ থাকবে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের সংখ্যা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে জুকারবার্গের সংস্থা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ।

WABetaInfo-র মাধ্যমে জানা গিয়েছে, ট্রান্সলেট ফিচারকে কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চ্যাটবক্সের মধ্যেই মেসেজ নিজের পছন্দের ভাষায় দেখতে পারবে। ফিচারটি আসলে অপশনটি কেবল অন করে দিতে হবে। এরপর বাকি কাজ হবে স্বয়ংক্রিয়ভাবে। এই ফিচারের ফলে গ্রাহকদের নিরাপত্তা বা গোপনীয়তা বিঘ্নিত হবে না।

ট্রান্সলেশন ফিচারটি চালু হওয়ার পর প্রাথমিকভাবে হিন্দি, ইংরেজি, আরব, স্প্যানিশ, রাশিয়ান অল্প কয়েকটি ভাষা গৃহীত হবে। পরবর্তীকালে অন্যান্য ভাষায় ট্রান্সলেট করার সুবিধা নিয়ে আসা হবে।

সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে স্টেটাসে ভয়েস নোট দেওয়া যাবে। এরফলে অনেক ব্যবহারকারী সুবিধা পেয়েছেন। এছাড়াও মেটা AI অ্যাসিস্ট্যান্ট লঞ্চ হয়েছে হোয়াটসঅ্যাপে। AI-এর সঙ্গে চ্যাটের মাধ্যমে যে কোনও প্রশ্নের উত্তর মিলছে। ব্যবহারকারীদের কাছে মেসেজিং অ্যাপটিকে আকর্ষণীয় করে তুলতে সবরকম প্রচেষ্টাই যে মেটা করছে সেকথা বলাই বাহুল্য।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube