মধুরিমা ভৌমিক
এবার এক তুরিতেই উধাও হবে মুখের কালচে ভাব । উপচে পড়বে জেল্লা । শুধু পান করতে হবে এই পানীয় । সন্ধ্যাবেলা মানেই বাঙালির চা মাস্ট । কড়া চা পাতা দিয়ে দুধ চা । তবে এখন অধিকাংশই স্বাস্থ্য সচেতন তাই চেনা চা-এর বদলে চুমুক দেন ব্ল্যাক কফি বা লিকার চা – এ।
ত্বকের জেল্লা বাড়ানোর জন্য নিয়মিত যত্ন নেওয়ার পাশাপাশি সঠিক পানীয়তেও চুমুক দিতে হবে । এক্ষেত্রে সন্ধ্যায় বিশেষ কিছু পানীয় পান করতে পারেন আপনি । এমন ৪ পানীয়ের সন্ধান রইল । জেনে নিন
ত্বক ভালো রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়ার যেমন প্রয়োজন, ঠিক তেমনই ডায়েটের দিকেও নজর ফেরানো জরুরি । কারণ আপনি যদি নিয়মিত অস্বাস্থ্যকর খাবার খান, তাহলে হাজার হাজার টাকার ক্রিম মেখেও ত্বকের জেল্লা বাড়বে না । এক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি কয়েকটি উপকারী পানীয়ও নিয়মিত পান করতে পারেন । তাতে সঠিক উপকার মিলবে ।
ক্যামোমাইল চা

এই আয়ুর্বেদিক চা খুবই উপকারী । কারণ এই পানীয়ে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান, যেটি চোখে ঘুম আনতে সাহায্য করে । তাই নিয়মিত ক্যামোমাইল চায়ে চুমুক দিলে ঘুম ভালো হয় । আর পর্যাপ্ত ঘুম আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করে । ক্লান্তি দূর করে এবং জেল্লা বাড়ায় । তা ছাড়া ক্যামোমাইল চায়ের অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ ত্বকের টক্সিন বের করে দেয় । ফলে নানা সমস্যা নিয়ন্ত্রণে থাকে ।
অশ্বগন্ধা চা

প্রতি সন্ধ্যায় অশ্বগন্ধার চায়ে চুমুক দিতে পারেন আপনি । এতে উপস্থিত অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান আপনার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করবে । এছাড়াও শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখবে । ফলে আপনার ত্বকের নানা সমস্যা থাকবে নিয়ন্ত্রণে । এছাড়াও অশ্বগন্ধার চা নিয়মিত পান করলে ঘুম ভালো হয় । তাই শরীরের ক্লান্তি দূর হয় নিমেষে ।
লেবু জল

আপনি প্রতিদিন সন্ধ্যায় এক গ্লাস লেবুর জল পান করতে পারেন । কারণ লেবুর জলের ডিটক্স গুণ আপনার ত্বকের টক্সিন বের করে দিতে সাহায্য করে । এদিকে লেবুর ভিটামিন সি আপনার ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়ায়, যা ত্বককে টানটান রাখে । নিয়মিত লেবুর রস মিশ্রিত জলপান করলে ত্বকের সৌন্দর্যে কোনও অভাব হয় না । আর টেক্সচারও উন্নত হয় ।
পিপারমিন্ট টি

এই ভেষজ চা আমাদের শরীরের জন্য খুবই উপকারী । কারণ পিপারমিন্টের গুণে শরীরের নানা সমস্যাই থাকে দূরে । এমনকী হরমোনের ভারসাম্যও নষ্ট হয় না । আর ত্বকের অতিরিক্ত সেবাম উৎপাদনও নিয়ন্ত্রণে চলে আসে । এসবের গুণে ত্বকের জেল্লা বাড়ে হু হু করে। এদিকে ব্রণর সমস্যা কমে। ত্বকের ক্লান্তিভাব দূর হবে।
ডাবের জল

নিয়মিত ডাবের জল পান করতে পারেন আপনি । কারণ এটি আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে । এমনকী শরীরের টক্সিনও বের করে দেয় ।
তাই এবার দেরি না করে চুমুক দিন এই চা – এ । নিয়মিত এই পানীয়গুলি পান করতে থাকলে ত্বকের লাবণ্য হবে চোখে পড়ার মতো । তাই এবার আপনিও হয়ে উঠতে পারবেন অপরূপা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

