চ্যাম্পিয়ন অপ্রতিরোধ্য স্পেন!

স্প্যানিশ ঝড়ে এবার উড়ে গেল সাউথগেটের ইংল্যান্ড । রেকর্ড চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন অপ্রতিরোধ্য স্পেন । অপরাজেয় তকমা ধরে রেখেই খেতাব জয় । মেগা ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারাল স্পেন ।

স্পেনের হয়ে নিকো উইলিয়ামসওয়ারসাবাল গোল দু’টি করলেন ঠিকই । তবে শেষ মুহূর্তে অবিশ্বাস্য গোল লাইন সেভ করে নায়ক দানি ওলমো । তিনি ওই সময় গুয়েহির হেডার না বাঁচালে ম্যাচের ফল কী হত তা বলা মুশকিল ।

এদিন ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়েছিল স্পেন । নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে বারবার ইংল্যান্ডের বক্সে ঢুকে পড়লেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেননি মোরাতা, ইয়ামালরা ।

উল্টোদিকে প্রথম ৪৫ মিনিটের বেশিরভাগ সময়টাই রক্ষণাত্মক ফুটবল খেলে গেল ইংল্যান্ড । দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট খানেকের মধ্যেই গোল করে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস । এরপর কিছুটা নড়েচড়ে বসে সাউথগেটের দল ।

৭৩ মিনিটে কোল পালমারের গোলে সমতা ফেরায় ইংল্যান্ড । ৮৬ মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোল ওয়ারসাবালের । তবে ইয়ামাল, ওলমোরা সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারতো স্পেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube