ফের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা!

ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারালো লায়োনেল স্কালোনির দল । ম্যাচের ফয়সালা হল অতিরিক্ত সময় । এই নিয়ে ১৬ বার খেতাব জিতল আর্জেন্টিনা ।

আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল লাউতারো মার্তিনেজের । দর্শক বিশৃঙ্খলার জন্য এদিন নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর শুরু হয় ম্যাচ । গোলশূন্য প্রথমার্ধে দুই দলই আক্রমণে উঠল পরস্পরকে কিছুটা বুঝে নিয়ে । দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের লক্ষ্যে ঝাঁপালো দুই দল ।

৬৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লিও মেসি । ডাগ আউটে ফিরে চোখের জ্বল ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক । ১১২ মিনিটে গোল করে মেসির মুখে হাসি ফোটালেন লাউতারো । হাসি ফোটালেন আর্জেন্টিনা সমর্থকদের মুখে ।

উল্টোদিকে কলম্বিয়া গোটা ম্যাচ জুড়ে রাফ ফুটবল খেলে গেলেও বিশেষ সুবিধা করতে পারল না । টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে গেলেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রড্রিগেজ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube