ফের বড়ো সড়ো দুঘর্টনার হাত থেকে রক্ষা পেল রেল । রবিবার হাজারদুয়ারি এক্সপ্রেসের সাথে ধাক্কা খায় একটি গাড়ি । ঘটনার পরই পলাতক গাড়ির চালক ।
১৪ তারিখ রাত ৮:৪০ নাগাদ একটি টাটা সুমো গাড়ি জোর করে খড়দহ লেভেল ক্রসিংয়ে প্রবেশ করে বলে জানা যায় । এরপরই হাজারদুয়ারি এক্সপ্রেসের সাথে ধাক্কা খায় সেটি । সূত্রের থেকে জানা যায়, রাত্রি ৮:৪০ নাগাদ যখন ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দহের দিকে আসছিল এবং লেভেল ক্রসিং গেট নম্বর ৯-এর গেটম্যান লেভেল ক্রসিং গেট বন্ধ করেছিলেন, তখন একটি টাটা সুমো গাড়ি জোর করে লেভেল ক্রসিংয়ে প্রবেশ করে এবং হাজারদুয়ারি এক্সপ্রেসের সাথে ধাক্কা খায় । গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এবং টাটা সুমো গাড়িটি ট্র্যাকের উপর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে বলে খবর ।
তবে এদিনের এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি । রেলওয়ে এই সংক্রান্ত একটি এফআইআর দায়ের করেছে যেখানে বলা হয়েছে যে গাড়িটি জোর করে লেভেল ক্রসিংয়ে প্রবেশ করেছিল । ঘটনার পর বেশকিছু ক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

