দক্ষিণে অধরা ভারী বৃষ্টি?

ইতিমধ্যেই রাজ্যে ঢুকেছে বর্ষা । তাও শোনা যাচ্ছে, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে । উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে । দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি অধরা । তবে সোমবারের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে ।

ঘূর্ণাবর্ত রয়েছে আসাম, ঝাড়খন্ড, গুজরাটে । আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে; যেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি । মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, হিসার, দিল্লি, বরাবাঁকি, দেহেরী, আসানসোল হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত ।

জানা যাচ্ছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে । বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি । ২৫ শে জুলাই পর্যন্ত বৃষ্টির বাড়ার সম্ভাবনা নেই । আপাতত ভারী বৃষ্টির ও কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । রবিবার দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হবে দক্ষিণবঙ্গে । সোমবার থেকে স্ক্যাটারড রেইনের সম্ভাবনা রয়েছে । ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে ।

উত্তরবঙ্গে অতিবৃষ্টি ও প্রবল বৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে উত্তরবঙ্গে । উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমবে । বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ।

রবিবার উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টি আর বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের ছয় জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ।

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের চার জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ।আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার ওয়াইড স্প্রেইড রেইন হবে । সোমবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে ।

কলকাতায় আগামী সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে । বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । একই সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ । আজকেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য ।

আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্য রাজ্যে; প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওড়িশা, বিদর্ভ, মারাঠাওয়াড়া, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং মাহেতে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube