২১ জুলাই ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে বিজেপি, ধরনা মঞ্চ থেকে ঘোষণা শুভেন্দুর

নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু

প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ স্মরণ সভার আয়োজন করে আসছে তৃণমূল কংগ্রেস । সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার ২৯ আসনে জয়লাভের পর শহিদ দিবসকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা । আর এবার ওইদিনই ‘গণতন্ত্র হত্যা দিবস‘ পালন করবে বিজেপি । রবিবার রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার রাজভবনের সামনে ভোট হিংসায় ‘আক্রান্ত’দের নিয়ে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী । এদিনের ধর্না মঞ্চ থেকেই শাসক দলের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী । সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা ‘গণতন্ত্র হত্যা দিবস’-এর কর্মসূচি নিয়েছে বিজেপি ।

লোকসভার পর রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনেও পর্যুদস্ত বিজেপি । বিজেপির অভিযোগ, ৪ কেন্দ্রের ভোট লুট হয়েছে । আর সেই প্রেক্ষিতে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল চালু করার বিষয়ে ঘোষণা করেন শুভেন্দু । তিনি বলেন, “আগামীকাল সোমবার এলওপি পোর্টাল চালু করছি । যারা যারা ভোট দিতে পারেননি, তাঁরা নাম নথিভুক্ত করবেন । আপনাদের নাম দিয়ে রাষ্ট্রপতি থেকে সবকটি সংবিধানিক জায়গায় আমরা আবেদন করব “।

একইসঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নন্দীগ্রামে ১৮ জুলাই মিছিল করবে বিজেপি । গোটা রাজ্যকেই নিজের এলাকায় আন্দোলনে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা । আবার ২২ জুলাই সিইএসসি অভিযানে নামছে গেরুয়া শিবির ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube