সাত রাজ্যের উপনির্বাচনে এগিয়ে ইন্ডিয়া জোট, বিজেপিকে কটাক্ষ রাগার

লোকসভা নির্বাচনের পর সাত রাজ্যর উপনির্বাচনেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ইন্ডিয়া জোট। ১৩ টি আসনের মধ্যে ১০ টি আসনেই জিতেছে বিরোধীরা। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র দুটি আসন। বিহারের একটি আসনে জয় পেয়েছে নির্দল প্রার্থী। উপনির্বাচনের ফলাফল সামনে আসতেই পদ্ম শিবিরকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, ‘৭ রাজ্যের উপনির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি দ্বারা সৃষ্ট ‘ভয় ও বিভ্রান্তি’র জাল ভেঙে গিয়েছে। কৃষক, যুবক, শ্রমিক, ব্যবসায়ী এবং চাকরিজীবী সহ সমাজের সব শ্রেণীর মানুষ একনায়কত্ব ধ্বংস করে ন্যায়ের পরিবেশ স্থাপন করতে চাইছেন। নিজেদের জীবনের উন্নতি এবং সংবিধান রক্ষার জন্য সাধারণ মানুষ এখন সম্পূর্ণভাবে ইন্ডিয়া জোটের পাশে রয়েছে।‘ এই পোস্টেই শেষে ‘জয় হিন্দুস্তান, জয় সংবিধান’ স্লোগানও উল্লেখ করেছেন লোকসভার বিরোধী দলনেতা।

https://twitter.com/RahulGandhi/status/1812099119722447097

পশ্চিমবঙ্গের ৪ টি, বিহারের ১ টি, হিমাচল প্রদেশের ৩ টি, মধ্যপ্রদেশের ১ টি, পাঞ্জাবের ১ টি, তামিলনাড়ুর ১ টি, উত্তরাখণ্ডের ২ টি অর্থাৎ মোট ১৩ টি আসনে উপনির্বাচন হয়। শনিবার (১৩ জুলাই) ছিল উপনির্বাচনের ফলপ্রকাশ।

একনজরে দেখে নিন কোন কোন আসনে জয়ী হয়েছে কিংবা এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট-

পশ্চিমবঙ্গ
রায়গঞ্জ- তৃণমূল
বাগদা- তৃণমূল
রানাঘাট দক্ষিণ- তৃণমূল
মানিকতলা- তৃণমূল

হিমাচল প্রদেশ
দেহরা- কংগ্রেস
নলাগড়- কংগ্রেস

পাঞ্জাব
জলন্ধর পশ্চিম- আম আদমি পার্টি

উত্তরাখণ্ড
বদ্রীনাথ- কংগ্রেস
মাংলৌর- কংগ্রেস

তামিলনাড়ু
বিক্রাবন্দি- ডিএমকে

১০ টি আসনে জিতেছে আম আদমি পার্টি, তৃণমূল, কংগ্রেসের প্রার্থীরা।  হিমাচল প্রদেশের হামিরপুর, মধ্যপ্রদেশের অমরওয়ারা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ-র প্রার্থীকে হারিয়ে রুপৌলি আসনে জিতেছেন নির্দল প্রার্থী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube