কর্তব্যরত নার্সকে চড় মারার অভিযোগ উঠল সালারের তৃণমূল প্রধানের বিরুদ্ধে । রবিবার সকাল থেকেই এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে প্রতিবাদ দেখাচ্ছেন হাসপাতালের নার্সরা ।
এই ঘটনায় জানা যায়, গতকাল রাত্রে অভিযোগ ওঠে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজি বিবি রাতে হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত একজন নার্সকে চড় মারেন । রবিবার সকাল থেকেই সেই ঘটনার প্রতিবাদে হাসপাতালে গেটের সামনেই ধরনায় বসেছে কর্তব্যরত ওই নার্সরা । তাদের দাবি ২৪ ঘন্টার ভিতর অভিযুক্ত প্রধানের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

