ইসলামপুরে শনিয়াবার খুন হন তৃণমূল নেতা বাপি রায় । এই ঘটনায় গুলিবিদ্ধ হন আরও ১ নেতা । ঘটনায় আটক করা হয় ২ ব্যক্তিকে ।
এদিনের ঘটনায় জানা যায়, হোটেলে বসে টেন্ডারের বরাত নিয়ে আলোচনা চলছিল । সেই সময় হোটেলে প্রবেশ করে কয়েকজন দুষ্কৃতী । ইসলামপুরে জাতীয় সড়কের পাশে হোটেলে হামলা চালানো হয় । হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তাঁরা । ৯-১০ জনের দুষ্কৃতী দল হামলা চালায় বলে অভিযোগ ।
এদিনের এই এলোপাথাড়ি গুলিতে নিহত হন বাপি রায় । গুলিবিদ্ধ আর এক TMC নেতা মোহাম্মদ সাজ্জাদ । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চলে বলে দাবিও করা হয়েছে । ঘটনায় হোটেলের মালিক ও এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । একই সঙ্গে জানা যায়, আটক করা হয় ২ জনকে ।
পাশাপাশি জানা যায়, ইসলামপুরে গুলিকান্ডে তৃণমূল নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করল মৃত বাপি রায়ের স্ত্রী লিপি বিশ্বাস রায় । লিপি দেবী বলেন,শনিবার সন্ধ্যায় তাঁর স্বামীকে মহঃ সাজ্জাদ ও অন্যান্য তৃণমূল নেতারা জাতীয় সড়কের ধারে ধাবায় ডেকে নিয়ে যায় ।এরপরই গুলি করে হত্যার ঘটনাটি ঘটে ।
এই ঘটনায় লিপি দেবীর আরও অভিযোগ,ওখানে আরও অনেকে ছিলেন কিন্তু কারও কিছু হল না; একমাত্র ষড়যন্ত্র করে বাপি রায়কে গুলি করা হয়েছে । এছাড়া বাপির কাছে মোবাইল ফোন,গলায় সোনার চেন এবং পকেটে টাকা ছিলোসেগুলোও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতের স্ত্রীর ।
অন্যদিকে এই ঘটনায় বাপি রায়ের শ্বশুর দিলীপ বিশ্বাস বলেন,পুলিশের কাছ থেকে তিনি সিসিটিভি ফুটেজ দেখেছেন ।সেখানে তিনি দেখেছেন,দু’জন জামার কলার ধরে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে এবং মৃত্যু সুনিশ্চিত করতে পরপর একাধিক গুলি করা হয়েছে । এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছেন মৃতের শ্বশুর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

