পুরুলিয়া জেলায় নলকূপ খনন নিয়ে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে । জানা গিয়েছে সরকারী নলকূপ শাসক নেতার ঘরে ঘরে বসানো হয়েছে । এমনই ছবি দেখা গেল বরাবাজার ব্লকের ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে । আর তা নিয়েই বিডিওর কাছে অভিযোগ দায়ের করল বিজেপি ।
লোকসভা ভোটের পরেই ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের অধীনে থাকা বিভিন্ন গ্রামে নলকূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয় । ১৫তম অর্থ কমিশনের টাকায় ১৬টি নলকূপ খননের জন্য দরপত্র আহ্বান করা হয় । প্রতেকটি নলকূপ করার জন্য ৮৮০৮৬ টাকা ধার্য করা হয় । বামু, ঝরিয়া, পুড়িয়ারা, সতসায়েরডি, গোসাইডি,ধেলাতবামু, গাভুররা,লকরাখোন্দা,সরিশাবহাল সহ বিভিন্ন গ্রামে কোথাও ১টি কোথাও ২টি নলকূপ খনন করার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জায়গা ঠিক করা হয় । দেখা যায় পঞ্চায়েত সেখানেই নলকূপ বসানোর জায়গা ঠিক করেছে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা কর্মীদের বাড়ি রয়েছে । তার পাশেই নলকূপ খনন করার জন্য জায়গা ঠিক করা হয়েছে।
নলকূপ সরকারী যায়গায় না খনন করে ঠিকাদার সংস্থা তৃণমূল নেতা বা কর্মীর নিজস্ব যায়গায় নলকূপ খনন করেছে । (যেখানে সরকারী নিয়মে বলা রয়েছে সরকারী যায়গায় নলকুপ খনন করতে হবে)। অথচ ধেলাতবামু গ্রাম পঞ্চায়েত কোন সরকারী নিয়ম নীতি না মেনেই শাসক দলের নেতা কর্মীদের বাড়িতেই পঞ্চায়েতের টাকায় নলকূপ খনন করেছে । এই পঞ্চায়েতের সদস্যা থেকে তৃণমূলের দাপুটে নেতা কোথাও গ্রামে সদ্য লোকসভা ভোট পরিচালনা করেছে সেই সব নেতৃত্বের নিজস্ব জায়গায় নলকূপ খনন করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে ।
পুড়িয়াড়া গ্রামের বাসিন্দা নির্মল মাহাতো বলেন, যে জমিতে নলকূপ খনন করা হয়েছে সেই জমির মালিক তৃণমূল নেতা সাধু সিংদেও । তার জমিতেই পঞ্চায়েত থেকে নলকুপ খনন করা হয়েছে । সরকারি জমিতেই তৈরি করলে ভালো হত । যেদিন ওই জমিতে দেওয়াল দিয়ে দেওয়া হবে সেদিন আর সাধারণ মানুষ জল পাবে না । যদিও পঞ্চায়েতের কর্মী রাকেশ মণ্ডল বলেন নিয়ম মেনেই সব কিছু করা হয়েছে । অ্যাপ্রুভাল, রেজুলেশন নেওয়া হয়েছে । আমাদের কাছে কোন অভিযোগ আসেনি ।
পাশাপাশি জানা যায়, দীর্ঘদিন এই পঞ্চায়েতের ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টর পদটি ফাকা অবস্থায় পড়ে রয়েছে । গত ৩ তারিখ একজন এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টর কাজে যোগ দিলেও তাকে বসিয়ে রাখা হয়েছে কোন দায়িত্ব দেয়নি পঞ্চায়েত, এমন অভিযোগও । পঞ্চায়েত প্রধান কবিতা মাহাতো প্রশ্ন শুনেই ক্যামেরার সামনে বাকরুদ্ধ হয়ে পড়েন; পরে তিনি ক্যামেরা বন্ধ করতে বলেই অফিস থেকে চলে যান ।
বিজেপির স্থানীয় নেতৃত্ব গৌরাঙ্গ মাহাতো গত বৃহস্পতিবার বরাবাজার ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন । মানুষের উন্নয়নের জন্য নলকূপ শাসক দলের নেতাদের বাড়িতেই সরকারী নলকূপ তৈরি করে নিয়েছে । সাধারণ মানুষ যেখানে নলকূপের জল নিতে পারে সেখানেই তৈরি করা উচিৎ । এই পঞ্চায়েতের অধিকাংশই কোন না কোন শাসক দলের নেতার বাড়িতে নলকূপ খনন করা হয়েছে ।
যদিও যে শাসক দলের নেতৃত্বের বাড়িতে নলকূপ খনন করা হয়েছে তাদের পরিবারের লোকজন স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত থেকেই নলকূপ খনন করে দেওয়া হয়েছে । তারা স্বীকারও করে নিয়েছেন যে তাদের পরিবার শাসক দলের সঙ্গে যুক্ত ।
পুরিয়ারা গ্রামের যে তৃণমূল নেতার বাড়িতে নলকূপ খনন হয়েছে সেই সাধু সিংদেওয়ের স্ত্রী শকুন্তলা সিং দেও বলেন এই নলকূপ আমরাই খনন করিয়েছি তবে আর কিছুই তিনি জানেন না সব তার স্বামী জানেন । শিবরাম মাহাতো, তৃণমূল নেতার ছেলে হরেকৃষ্ণ মাহাতো বলেন, ভোটের পরে পঞ্চায়েত থেকেই এই নলকূপ খনন করা হয়েছে । তাদের জমিতেই যে নলকূপ খনন করা হয়েছে তাও তিনি স্বীকার করে নেন । তার বাবা যে তৃনমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তাও তিনি স্বীকার করে নেন ।
বরাবাজার ব্লকের বিডিও ঋধিবান চট্টোপাধ্যায় বলেন, একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি তদন্ত করে রিপোর্ট দেবে সেই রিপোর্ট পাওয়ার পর যদি দেখা যায় বেনিয়ম হয়েছে যারা বেনিয়ম করেছে তাদের বিরূদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

