চা-বাগানে খাঁচা বন্দি চিতাবাঘ, স্বস্তিতে শ্রমিকরা!

চা বাগানে বনদপ্তরের বসানো খাঁচায় বন্দি হল চিতাবাঘ । মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ঘটনা । রবিবার বাগানের ৫ বি সেকশনের পাতানো খাঁচায় ওই চিতাবাঘটি ধরা পড়ে ।

এদিন ভোরে স্থানীয় জনগণ ওই এলাকায় চিতা বাঘের গর্জন শুনতে পান বলে জানান । কাছে গিয়ে তাঁরা দেখেন একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে । খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায় । খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে । খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনর্কর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায় ।এদিনই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায় ।

গত কয়েকদিন ধরেই বাতাবাড়ি চা বাগানে লাগাদার চিতা বাঘের হামলা হচ্ছিল বলে অভিযোগ মিলেছে । স্থানীয়দের দাবি, সন্ধ্যার পরেই সংলগ্ন এলাকার বাড়ি থেকে চিতাবাঘে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, মুরগি । কিছুদিন আগেও চা বাগানে কাজ করার সময় চা বাগানের এক কর্মী চিতা বাঘের হানায় গুরুতর জখম হয় বলে জানা যায় ।

অবশেষে চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাগানের জনগণের মধ্যে । বাতাবাড়ি চা বাগানের ওয়েলফেয়ার অফিসার কৌস্তব মজুমদার বলেন, রীতিমতো আতঙ্কে কাজ করতে হচ্ছিল চা বাগানে শ্রমিকদের । অবশেষে এদিন একটি চিতা বাঘ খাঁচা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে শ্রমিকদের মধ্যে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube