বালি বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নাবালকের!

বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে গিয়ে ছ’চাকা বালি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নবম শ্রেণীর পড়ুয়ার । বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলা পানুটিয়া সড়কের পছিপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মৃত ওই পড়ুয়া টিউশন পড়ে বাড়ি ফিরছিল। এমন অবস্থায় তাকে পিছনদিক দিয়ে আসা একটি ছ’চাকার বালির ডাম্পারের চাকার নিচে পড়ে গেলে মর্মান্তিকভাবে চাকার নিচেই পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডাকবাংলা পানুটিয়া সড়কের পছিপাড়া গ্ৰামে।

এই ঘটনার পর গ্রামের বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন । একই সঙ্গে এদিন পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বালির গাড়ি থেকে পুলিশ টাকা তোলে অথচ গাড়িতে নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনও নিয়ম মানে না পুলিশ । অভিযোগ করছেন বাসিন্দারা । পুলিশ মৃত পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার জেরে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube